রহস্যজনক ভাবে মৃত্যু বলিউড অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়ের - The News Lion

রহস্যজনক ভাবে মৃত্যু বলিউড অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়ের




দি নিউজ লায়ন ;   কলকাতার যোধপুর পার্কের বাড়িতে শুক্রবার  রহস্যজনক ভাবে মৃত্যু হয় বলিউড অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়ের।  বাড়ির তিনতলার ঘর থেকে আর্যাকে মৃত অবস্থায় উদ্ধার করে লেক থানার পুলিস।    বিদ্যা বালানের সঙ্গে ডার্টি পিকচার ছবিতে শাকিলার ভূমিকায় অভিনয় করেন আর্যা। 'হানিমুন কি রাত হুঁ' গানে নজর কেড়েছিলেন অভিনেত্রী।  


 সেতারবাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের ছোট মেয়ে আর্যা। তবে অভিনেত্রীর বয়স যখন আড়াই বছর, তখনই  নিখিল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।  আর্যার বর্তমান বয়স ৩৫ বছর।  আর্যার আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। তিনি হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতে স্নাতক।  আর্যা কেরিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের হাত ধরে। মুম্বইয়ে অনুপম খেরের স্কুল থেকে অভিনয় শেখেন তিনি।  


 যোধপুর পার্কের বাড়িতে একাই থাকতেন আর্যা। সঙ্গে থাকত তাঁর পোষ্য। জানা যাচ্ছে, শুক্রবার সকালে আর্যার বাড়ির পরিচারিকা এসে বারবার ডাকাডাকি করে তাঁর সাড়া পাননি। তিনি প্রতিবেশীদের জানালে তাঁরা পুলিসে খবর দেন।  এরপরই লেক থানার পুলিস গিয়ে বাড়ির তিনতলার ঘরে অভিনেত্রীকে মৃত অবস্থায় পান। পুলিস সূত্রে খবর, অভিনেত্রী ঘর থেকে বাজেয়াপ্ত হয়েছে একাধিক মদের বোতল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.