পিংলা বিডিও অফিসে গিয়ে দুয়ারে সরকার এর কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র - The News Lion

পিংলা বিডিও অফিসে গিয়ে দুয়ারে সরকার এর কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র




দি নিউজ লায়ন ; পশ্চিমমেদিনীপুর জেলার পিংলা বিডিও অফিসে গিয়ে দুয়ারে সরকার এর কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। বৃহস্পতিবার পিংলা ব্লক কার্যালয়ে গিয়ে এক এক করে  সমস্ত কাজ খতিয়ে দেখলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরীমন্ত্রী সৌমেন মহাপাত্র।  দুয়ারে সরকার কর্মসূচি তে এসে হাতের সামনে মন্ত্রীকে পেয়ে যারপরনাই খুশি সাধারণ মানুষ। 


মন্ত্রী এদিন স্বাস্থ্য সাথী , কৃষক বন্ধু , কন্যাশ্রী , ঐক্যশ্রী , শিক্ষাশ্রী , খাদ্য সাথী , জাতি শংসাপত্র প্রদান সহ সবকটি স্টল ঘুরে দেখেন।  লাইনে দাঁড়ানো মানুষের কি কি সমস্যা হচ্ছে তা জেনে দ্রুত তা সমাধানের চেষ্টা করেন। 


মন্ত্রী সৌমেন মহাপাত্র জানান , বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মানুষের বাড়ির কাছে সরকারি প্রকপ্লের সুযোগ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করেছেন। এতে বহু মানুষ উপকৃত হচ্ছেন। ক্যাম্পে আসা মানুষজনের উপলব্ধি বাংলার এখন যা কিছু ভালো হচ্ছে তা মুখ্যমন্ত্রী ও তাঁর সরকারের জন্যই হচ্ছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.