আমি সারদাতেও নেই নারদাতেও নেই, বললেন অভিষেক ব্যানার্জী
দি নিউজ লায়ন ; রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের কেল্লার মাঠে তৃণমূল কংগ্রেসের এক জনসভায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যান্নার্জী শুভেন্দু অধিকারী প্রসঙ্গে কড়া ভাষায় আক্রমণ করে বলেন আমি সারদাতেও নেই, নারদাতেও নেই,তোলাবাজ তুমি।শিরদাঁড়া বিক্রি করে অনেকে বিজেপিতে যাচ্ছে।
করোনায় যে রকম অনেক রোগী উপসর্গহীন থাকেন,তেমন আমাদের দলে ও বেশকিছু উপসর্গহীন বেইমান ছিল।তিনি ভাইপো প্রসঙ্গে নিশানা করে বলেন অমিত শাহ যদি তোমার দাদা হয়, তাহলে ভাইপো কে? জয় শাহ?” একই সঙ্গে তিনি বিজেপিকে উদ্দেশ্যে করে বলেন পদ্মফুল চার দিন পরে থাকলেই শুকিয়ে যায়।ঘাসফুল কাটলে বাড়ে। যত কাটবে তত হবে। তৃণমূল থেকে নেতা ভাঙিয়ে নিয়ে গিয়ে তৃণমূলকে শেষ করা যাবে না।
যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জী আরও বলেন আমাদের জনসভা করার জন্য মিনি বাস ভরিয়ে কলকাতা থেকে বাস ভরে লোক আনতে হয় না।আমি কেন আজ এখানে মিটিং করছি।গত ১০ ডিসেম্বর বিজেপির সর্ব ভারতীয় সভাপতি ডায়মন্ডহারবার লাইট হাউসে মিটিং করতে এসে ছিলেন।মিটিংয়ে কি লোক হয়ে ছিল মিডিয়া কেউ তা দেখতে পায়নি।
কিন্তু মিডিয়া কি দেখিয়েছে যে তাদের কে হেনস্থা করা হয়েছে ইট প্যাটকেল মেরে।বিজেপি নিজেকে এই পৃথিবীর সর্ব বৃহৎ রাজনৈতিক দল বলে মনে করে।কত লোক হয়ে ছিল ৪০০ থেকে সাড়ে ৪০০ জন।আর চায়ালা, মড়িয়ালা,প্রেস মিডিয়া সব নিয়ে ৫০০ লোক হয়নি।সেটা যাতে মানুষের সামনে তুলে না ধরে তাই জন্য পূর্ব পরিকল্পিত ভাবে।রাজ্যে বাংলার মানুষের আশীর্বাদে আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।এই দিনের জন সভায় মানুষের জন জোয়ারে মাঠের কানায় কানায় ভরে যায়।যা ছিল চোখে পড়ার মতোন।


Post a Comment