দুর্ঘটনায় মাদারিহাটে লেপার্ড ক্যাটের মৃত্যু - The News Lion

দুর্ঘটনায় মাদারিহাটে লেপার্ড ক্যাটের মৃত্যু






দি নিউজ লায়ন ;  দুর্ঘটনায় মাদারিহাটে লেপার্ড ক্যাটের মৃত্যু।  দুর্ঘটনাস্থলে বন কর্মীদের পৌছানোর আগেই মৃত লেপার্ড ক্যাটের দেহ উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।  উধাও লেপার্ড ক্যাটের দেহ খুজে বার করতে বন্দফতরের তিন প্রশিক্ষিত কুকুর নামানো হয়েছে। 


জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রশিক্ষিত কুকুর ট্রফি ও রানীকে তল্লাসিতে নামানো হয়। পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের প্রশিক্ষিত কুকুর করিমকেও নামানো হয়। জলদাপাড়া জাতীয় উদ্যান সুত্রে জানা গিয়েছে সন্ধ্যে পর্যন্ত উধাও হয়ে যাওয়া মৃত লেপার্ড ক্যাটের দেহর খোজ পাওয়া যায় নি। তবে মাদারিহাটের মেঘনাথ সাহা নগরে জনৈক প্রদীপ দাস নামে এক ব্যাক্তির বাড়িতে তিন প্রশিক্ষিত কুকুরই ঢুকে কিছু একটা ইংগিত করেছে। 


প্রদীপ দাসকে নজরে রেখেছে বন দফতর। জানা গিয়েছে এদিন সকালে মাদারিহাটের মেঘনাথ সাহা নগরের কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় একটি লেপার্ড ক্যাটের মৃত্যু হয়। মৃত লেপার্ড ক্যাটের ছবি তুলে বন দফতরে দুর্ঘটনার খবর দেন এক ব্যাক্তি। ওই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন কর্মীরা। 


কিন্তু তার আগেই জাতীয় সড়ক থেকে মৃত লেপার্ড ক্যাটের দেহ চুরি হয়ে যায়। আর তার পরেই ঘটনায় হই হট্টগোল শুরু হয়ে যায়। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভারপ্রাপ্ত ডি এফ ও শ্রী হরিশ বলেন, " আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। আমাদের তিন প্রশিক্ষিত কুকুর তল্লাসি চালাচ্ছে। দুর্ঘটনায় লেপার্ড ক্যাটের মৃত্যু হয়েছে বলে একজন খবর দিয়েছিল। সেই খবরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মৃত লেপার্ড ক্যাটের দেহ উধাও হয়ে গেছে।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.