সাঁকরাইল ব্লকের রোহিনীতে বিজেপি ছেড়ে ৫০ টি পরিবার যোগ দিলো তৃণমূলে - The News Lion

সাঁকরাইল ব্লকের রোহিনীতে বিজেপি ছেড়ে ৫০ টি পরিবার যোগ দিলো তৃণমূলে




দি নিউজ লায়ন ; সোমবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর রোহিণী গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রা গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বঙ্গধ্বনি কর্মসূচির আয়োজন করা হয় ।ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের  সাঁকরাইল ব্লক সভাপতি কমলকান্ত রাউৎ,তৃণমূল নেতা ভাগবত মান্না সহ অনেকেই। বঙ্গধ্বনি কর্মসূচির অনুষ্ঠানে সাঁকরাইল ব্লক এর  ডাহি বুথের বিজেপির সাধারণ সম্পাদক হরেন মাহাতো  ৫০ টি পরিবারের সদস্যদের নিয়ে বিজেপি দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 


তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন কমলকান্ত রাউৎ সহ তৃণমূলের অন্যান্য নেতারা। বিজেপি ছেড়ে তৃণমূলে আশা হরেন মাহাতো বলেন যেখানে কাজের কোনো পরিবেশ নেই,সেই দলে থেকে কোন কাজ করা সম্ভব নয়। তাই ৫০টি পরিবারের সদস্যদের নিয়ে সোমবার তিনি বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছেন বলে জানান। 


তৃণমূলের সাঁকরাইল ব্লক সভাপতি কমল কান্ত রাউত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন তাদের সকলকে তৃণমূলে যোগ্য সম্মান দেওয়া হবে। আগামী দিনে সাঁকরাইল ব্লক থেকে আরও অনেকেই বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন।যার ফলে  সাঁকরাইল ব্লকে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল আরো শক্তিশালী হবে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.