পেলের নজির স্পর্শ মেসির, ড্র করল বার্সেলোনা
নিজস্ব প্রতিনিধি ; ফুটবল ইতিহাসে দুই কিংবদন্তি। একজন যদি হন পেলে তাহলে অপরজন অবশ্যই লিওনেল মেসি। নিজ ক্লাব বার্সার হয়ে খেলতে গিয়ে এবার পেলের নজির স্পর্শ করলেন মেসি। তবে তার নজির স্পর্শের দিনেও ভাগ্য ফিরল না বার্সেলোনার।
মেসির নজির স্পর্শের দিনেও এগিয়ে গিয়েও জিততে পারল না বার্সেলোনা। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে ২-২ গোলে শেষ হল খেলা।ফলে ফের পয়েন্ট হারাল বার্সেলোনা। ম্যাচে গোল করে নতুন রেকর্ড করে গড়লেন মেসি। বার্সেলোনার হয়ে ৬৪৩ গোল করে এক ক্লাবের হয়ে পেলের করা সর্বাধিক গোলের রেকর্ড ছুঁলেন তিনি।প্রসঙ্গত ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে একই কীর্তি গড়েছিলেন পেলে।
এদিন ম্যাচে ২৯ মিনিটে সেট পিস থেকে গোল হজম করে বার্সা।ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে পাওয়া পেনাল্টিটাও মিস করেন মেসি । তবে পেনাল্টি মিস হয়ার পরে ফিরতি শটে মাথা ছুঁইয়ে গোল আদায় করে বার্সেলোনার জার্সি গায়ে ৬৪৩ গোলেরৎনজির গড়ে ফেললেন তিনি।দ্বিতীয়ার্ধের শুরুতেই আরাউজোর গোলে লিড পায় কাতালানরা। স্বপ্নভঙ্গ হয় ৬৯ মিনিটে। গোমেজের গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। ফলে মেসির নজিরের দিনেও ভাগ্য ফিরল না বার্সেলোনার।

Post a Comment