ঝাড়গ্রাম জেলাজুড়ে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি চলছে জোরকদমে
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলাজুড়ে তৃণমূল এর উদ্যোগে জোর কদমে চলছে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি। ওই কর্মসূচিতে তৃণমূলের নেতারা গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের হাতে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন ।বৃহস্পতিবার গোপীবল্লভপুর এক ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে রিপোর্ট কার্ড গ্রামবাসীদের হাতে তুলে দেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলা কমিটির অন্যতম সাধারণ সম্পাদক সুমন সাহু, তৃণমূলের গোপীবল্লভ পুর এক ব্লকএর সভাপতি হেমন্ত ঘোষ সহ দলের অন্যান্য নেতৃত্বরা।
তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন বঙ্গধ্বনি কর্মসূচিতে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। মানুষ তৃণমূলের পাশে রয়েছে। তাই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। তিনি বলেন গ্রামবাসীরা তাদের অভাব-অভিযোগের কথা জানিয়েছেন। দলীয় স্তরে আলোচনা করে তাদের দাবি গুলি সমাধান করার ব্যবস্থা করা হবে ।তিনি বলেন গ্রামবাসীদের হাতে রাজ্য সরকার যে প্রকল্পগুলির কাজ রুপায়ন করেছে সেই কাজের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন যে বিজেপি একটি মিথ্যাবাদী রাজনৈতিক দল।
মানুষ বিজেপিকে বিশ্বাস করে না। মানুষ বিধানসভা নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দেবে। তার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তিনি বলেন জঙ্গলমহলের যা উন্নয়ন হয়েছে তা এর আগে কোন সরকার করেনি। তাই তিনি সর্বস্তরের মানুষকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার আহ্বান জানান। অপরদিকে নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা কলমাপুকুরিয়া এলাকায় বঙ্গ ধ্বনি কর্মসূচিতে অংশগ্রহণ করেন তৃণমূলের ঝাড়্গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি ওই এলাকার গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলেন তাদের পাশে থাকার আশ্বাস দেন। সেই সঙ্গে তাদের হাতে উন্নয়নের রিপোর্টকার্ড তুলে দেন। ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রি এলাকায় বিধায়ক চূড়ামণি মাহাতো ও তৃণমূল যুব কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি শান্তনু ঘোষের নেতৃত্বে তৃণমূল এর নেতা ও কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং তাদের হাতে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরে রিপোর্ট কার্ড তুলে দেন।বিধায়ক চূড়ামণি মাহাতো বলেন গত দশ বছরে যা উন্নয়নমূলক কাজ হয়েছে এর আগে কোন সরকার করেনি।
আসলে মানুষকে ভুল বুঝিয়ে বিপথে চালিত করছে বিজেপি। তাই গ্রামের খেটেখাওয়া দরিদ্র মানুষেরা বিজেপির উপর প্রচন্ড ক্ষুব্ধ ।গ্রামবাসীরা তৃণমূলের পাশে রয়েছে বলে তিনি জানান। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি শান্তনু ঘোষ বলেন জঙ্গলমহল এর মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ তৃণমূলের পাশে থাকবেন।লোকসভা নির্বাচনে মানুষ কে ভুল বুঝিয়ে বিজেপি ভোট নিয়েছিল।তারা এখন তাদের ভুল বুঝতে পেরে দলে দলে তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছেন।
তিনি আরো বলেন যে লোকসভা নির্বাচন এটা নয়, এটা বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে জঙ্গলমহলের মানুষ কার পাশে রয়েছে তা আগামী দিনে বিজেপি ভালোভাবে বুঝতে পারবে। তাই বিজেপির বিরুদ্ধে তিনি সর্বস্তরের মানুষকে এক হয়ে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।
লালগড়ে তৃণমূলের ব্লক সভাপতি শ্যামল মাহাতো র নেতৃত্বে, জামবনি ও বেলপাহাড়ীতে বিধায়ক খগেন্দ্রনাথ হেমব্রম ও তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য কমিটির সহ-সভাপতি দেবনাথ হাঁসদার নেতৃত্বে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে বঙ্গ ধ্বনি কর্মসূচি হিসাবে গ্রামবাসীদের হাতে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরে উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেন। তাই ঝাড়্গ্রাম জেলা জুড়ে তৃণমূলের উদ্যোগে জোরকদমে চলছে বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচি বলে জানালেন তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু।

Post a Comment