আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু - The News Lion

আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু




দি নিউজ লায়ন ;   কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে বেঘোরে প্রাণ গেল এক বছর পঁচাত্তরের মহিলার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার জাহান্নগর গ্রাম পঞ্চায়েতের মৌগ্রামে। মৃতার নাম ঊষারানী শিকারি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কনকনে ঠান্ডার হাত থেকে একটু আরাম পেতে নিজের বাড়ির উঠোনে পাটকাটি ও অন্যান্য জিনিস দিয়ে আগুন জ্বালিয়ে ছিলেন ঊষারানী। 


হঠাৎই শাড়িতে আগুন লেগে যায় তার। বিষয়টি নজরে আসে এক প্রতিবেশীর। প্রতিবেশীর চিৎকারে ছুটে আসেন তার ছেলে সন্তোষ শিকারি সহ পরিবারের লোকেরা। প্রতিবেশীদের সাহায্যে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন সেখানে মৃত্যু হয় তার। দুপুরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.