আইপিএলে উপার্জনের দিক দিয়ে বিরাটকে পিছনে ফেললেন রোহিত - The News Lion

আইপিএলে উপার্জনের দিক দিয়ে বিরাটকে পিছনে ফেললেন রোহিত




নিজস্ব প্রতিনিধি ; এই মুহূর্তে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান আরসিবি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক বিরাট কোহলি এবং মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে সাফল্যের খাতিরে অবশ্য রোহিত অনেক আগেই বিরাটকে পিছনে ফেলেছেন। মুম্বই যেখানে ১৩ টি আইপিএলের মধ্যে ৫টিতেই শিরোপা জিতেছে তেমন অন্যদিকে এখন পর্যন্ত একটিও আইপিএলের শিরোপা জিততে পারেনি বিরাট বাহিনী।


বিরাট কোহলির বিশ্বজুড়ে মার্কেটে ব্র্যান্ডভ্যালু অনেক বেশি।তবে আইপিএলে রোহিতের সাফল্যের ধারেকাছে কেউ নেই।সেই সাথে আইপিএল থেকে তার আয়ও চমকপ্রদ।


আইপিএল থেকে এখনও পর্যন্ত ১৩১ কোটি টাকা উপার্জন করেছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। ২০০৮ সালে প্রথম আইপিএল শুরুর সময় ডেকান চার্জার্স নিলামে ৩ কোটি টাকায় নিয়েছিল রোহিতকে। পরের দুই বছর ওই একই পরিমাণ অর্থ পেয়েছিলেন তিনি। 


২০১১ আইপিএলে কোনো ক্রিকেটারকে ধরে রাখেনি ডেকান। নিলামে মুম্বই রোহিতকে ৯.২ কোটিতে কিনে নেয়। ২০১২ ও ২০১৩ সালের আইপিএলেও তার অর্থমূল্য এক ছিল। ২০১৪ সালের আইপিএলে রোহিতের হয় ১২.৫ কোটি টাকা। তাকে রিটেন করে এমআই।


২০১৫ থেকে ২০১৭, এই তিন বছরও রোহিত পান ১২.৫ কোটি টাকা করে। ২০১৮ সালে রোহিতকে ১৫ কোটি টাকায় রিটেন করে মুম্বই। সব মিলিয়ে আইপিএল থেকে চুক্তিবাবদ ১৩১ কোটি টাকারও বেশি উপার্জন করেছেন রোহিত। অন্যদিকে কোহলির উপার্জন ১২৬ কোটি টাকা। অর্থাৎ বিরাটের মার্কেটিং ব্র্যান্ড ভ্যালু যত বেশিই হোক না কেন পারিশ্রমিকের অর্থমূল্যের বিচারেও বিরাটকে হেসেখেলে পিছনে ফেলেছেন ২০১৯ বিশ্বকাপে ৫টি শতরান করা রোহিত শর্মা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.