রাস্তায় আলো লাগানো নিয়ে ইসলামপুরে দুপক্ষের সংঘর্ষে চলল গুলি - The News Lion

রাস্তায় আলো লাগানো নিয়ে ইসলামপুরে দুপক্ষের সংঘর্ষে চলল গুলি




দি নিউজ লায়ন ; রাস্তায় আলো লাগানো নিয়ে তুলকালাম মুর্শিদাবাদের ইসলামপুরে। দুপক্ষের সংঘর্ষে চলল গুলি। গুলিবিদ্ধ ৩ জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে তাদের চিকিৎসা চলছে। অভিযুক্ত লাল্টু শেখের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের টাকারায়পুর এলাকায় নতুন পাড়া গ্রামে সম্প্রতি কিছু সোলার লাইট লাগানো হয়।


 লাল্টু শেখ এই আলো তার দোকানের দিকে ঘুরিয়ে দেয় বলে অভিযোগ। শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা এর প্রতিবাদ করলে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় লাল্টু এবং তার দলবল। নুরসেলাম মণ্ডল, পিয়ারুল শেখ ও মিজান সেখ কে গুলিবিদ্ধ অবস্থায় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা জন্য। 


খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। এ প্রসঙ্গে জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, আলো লাগানো নিয়ে দু'পক্ষের সংঘর্ষে গুলি চলে বলে জানা গিয়েছে। কে বা কারা গুলি চালাল পুলিশ তা তদন্ত করে দেখছে। কয়েকজনের নাম পাওয়া গিয়েছে তাদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.