নদীয়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন
দি নিউজ লায়ন ; নদীয়ার গয়েশপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ তৃণমূলের। নিহত তৃণমূল কর্মীর নাম বাপ্পা সরকার। বাড়ি গয়েশপুরের সুকান্তনগর এলাকায়। পেশায় তিনি চায়ের দোকানদার। সোমবার রাতে দোকানের সামনে দাঁড়িয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন বাপ্পা। সেই সময় তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। গুলি লাগে তার বুকে।
রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তৃণমূলের অভিযোগ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বাপ্পা। দক্ষ সংগঠক ছিলেন।
অনেকদিন ধরেই তাকে টার্গেট করেছিল বিজেপি অনেকবার তাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেয়া হয় একাধিকবার প্রাণনাশের হুমকি দেয়া হয় সোমবার রাতে পরিকল্পনা করে তার উপর হামলা হয় যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কারা গুলি চালাল খতিয়ে দেখা হচ্ছে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।

Post a Comment