পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর পদ থেকে পদত্যাগ করলেন শুভেন্দু অনুগামী প্রণব বসু
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান প্রণব বসুকে কয়েকদিন আগে মেদিনীপুর পৌরসভার প্রশাসক বোর্ড এর সদস্যপদ থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় কে। সেই সঙ্গে প্রশাসক বোর্ডের সদস্য করা হয় বিদায়ী কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তী ও মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি কে। যার ফলে আদালতের দ্বারস্থ হয়েছেন প্রণব বসু।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিধায়ক শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মেদিনীপুর এসেছিলেন তার সাথে ছিলেন প্রণব বসু। তাই প্রণব বসু কে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সভায় ডাকা হয়নি বলে অভিযোগ। আগামী ৭ ই ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সভার প্রস্তুতি চলছে জোর কদমে।
ঠিক সেইসময় জেলা পরিষদের মেন্টর পদ থেকে প্রণব বসু পদত্যাগ করলেন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে গিয়ে জেলা পরিষদের আধিকারিকের হাতে তিনি তার পদত্যাগপত্র তুলে দেন। প্রণব বসু বলেন আত্ম সম্মান বজায় রাখার জন্য আমি মেন্টর পদ থেকে পদত্যাগ করেছি।
কারণ যেভাবে আমাকে মেদিনীপুর পৌরসভার প্রশাসক বোর্ডের এর সদস্য থেকে সরানো হয়েছে। সেই ভাবেই মেন্টর পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সেই আশঙ্কা করেই আমি মেন্টর পদ থেকে পদত্যাগ করেছি বলে প্রণব বসু জানান। প্রণব বসু জেলা পরিষদের মেন্টর পদ থেকে পদত্যাগ করায় মেদিনীপুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Post a Comment