দুঃস্থ শিশুদের খুশি রাখতে উপহার সন্তাক্রজের - The News Lion

দুঃস্থ শিশুদের খুশি রাখতে উপহার সন্তাক্রজের




দি নিউজ লায়ন ;  বড়দিনে দুঃস্থ শিশুদের খুশি রাখতে  সন্তাক্লজ এর উপহার ।বড়দিনে ইটভাটার শ্রমিক দের কচি কাঁচা দের নিয়ে আনন্দে ভাসালেন। আজকের এই বিশেষ দিনটিতে প্রত্যেক শিশুকে একটু আনন্দ দিতে যাদের সম্বল নেই তাদের হাতে উপহার তুলে দেওয়া হলো।সান্তাক্লজ কে সাথে নিয়ে ইঁটভাটার শিশুদের মুখে হাসি ফোটাতে তারা  দু:স্থ শিশু সহ পথচারী, ইঁটভাটার শিশু‌দের এবং বি‌ভিন্ন  পথের পাশে অস্থায়ী দোকানদারদের সান্তার হাত দি‌য়ে সামর্থ্য ম‌তো উপহার তু‌লে দিলো সংগঠনের সদস্যরা। 


 শুধু উপহার নয়, বড়‌দি‌নের কেক, ‌বেলুন, চক‌লেট ইত্যা‌দি খাদ্যদ্রব্যও প্রদা‌নের মাধ‌্য‌মে ক‌চি কাচা‌দের ম‌ু‌খে হা‌সি ফোটা‌নো অ‌ভিনব প্রয়াস দেখা গেল আজ। এছাড়াও শীতবস্ত্র বিতরন সহ ক‌চিকাঁচা‌দের ‌বি‌ভিন্ন মাধ্য‌মে মজা ক‌রে দিন‌টি উদ্ যাপন করতে দেখা গেল তাদের।


 এছাড়া ক‌রোনা'র কথা মাথায় রে‌খে ক‌চিকাচা থে‌কে শুরু ক‌রে পথচারী সক‌লের হা‌তে উপহার সামগ্রীর সা‌থে সা‌থে মাস্ক ও সাবান ও তু‌লে দেওয়া হয়। ইটভাটায় স্বল্প উপার্জনে তা সম্ভব হয় না বিশেষত এবছর করোনা পরিস্থিতিতে পারিবারিক পরিস্থিতি হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর, তাই ইঁটভাটায় বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.