গাড়ির ধাক্কায় গুরুতর জখম একটি পূর্ণ বয়স্ক পুরুষ হায়না - The News Lion

গাড়ির ধাক্কায় গুরুতর জখম একটি পূর্ণ বয়স্ক পুরুষ হায়না




দি নিউজ লায়ন ;  গাড়ির ধাক্কায় গুরুতর জখম হল একটি পূর্ণ বয়স্ক পুরুষ হায়না। পরে হায়নাটিকে উদ্ধার করে পুরুলিয়ার রঘুনাথপুর রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সেখানেই হায়নাটির চিকিৎসা চলছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার রঘুনাথপুরের ১ বনাঞ্চলের বেড়ো পাহাড়ে হায়নাদের আস্তানা রয়েছে। ওই পাহাড় থেকে মাঝে মাঝে খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসে হায়নার দল। 


মঙ্গলবার রাতে হায়নার দলটি লোকালয়ে আসে। বুধবার ভোরের আলো ফোটার আগেই জঙ্গলে ফেরার জন্য পথ ধরেছিলে। বুধবার ভোরে রঘুনাথপুর ১ বনাঞ্চলের বেলডাঙ্গা গ্রামের কাছে রাস্তা পারাপার করার সময় কোন গাড়ি একটি হায়নাকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় হায়নাটি। রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে হায়নাটি। পিছনের  দুটি পা ভেঙ্গে গিয়েছে হায়নাটির। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 


হায়না দেখতে ভিড় করে কৌতুহলি মানুষজন। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থে পৌছে বনদপ্তর। সঙ্গে সঙ্গে উদ্ধার করে রঘুনাথপুর রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয় জখম হায়নাটিকে।  রঘুনাথপুর বনাঞ্চলের আধিকারিক বিবেক ওঝা বলেন,  গাড়ি দুর্ঘটনায় জখম হয়েছে পূর্ণ বয়স্ক হায়নাটি।  রেঞ্জকার্যালয়ে তার চিকিৎসা চলছে ।পুরোপুরি সুস্থ হয়ে গেলেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।  ক্ষত না সারলে সুরুলিয়া মিনি জু তে আপাতত রাখা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.