ফের দামের ছ্যাঁকা দিচ্ছে ভর্তুকিহীন রান্নার গ্যাস - The News Lion

ফের দামের ছ্যাঁকা দিচ্ছে ভর্তুকিহীন রান্নার গ্যাস




দি নিউজ লায়ন ;   ফের দামের ছ্যাঁকা দিচ্ছে ভর্তুকিহীন রান্নার গ্যাস। পর পর ২ সপ্তাহে ১০০ টাকা বেড়ে গিয়েছে রান্নার গ্যাসের দাম। ফলে কলকাতায় ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম হল ৭২০ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজি এলপিজির দাম হয়েছে ১ হাজার ৩৮৭ টাকা ৫০ পয়সা।  রেস্তোরাঁর খাবারেও এই গ্যাসের দামের বৃ্দ্ধি প্রভাব ফেলবে।


 এর আগে চলতি বছরে ১৪৯ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। দামের বৃদ্ধি ও তুলনামূলক খতিয়ান দামের বৃদ্ধি ও তুলনামূলক খতিয়ান ১৪ কেজির সিলিন্ডারের দাম ক্রমাগত গত বছর থেকেই ধাপে ধাপ বেড়েছে। গত বছরের তুলনায় , এই বছরের ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম ৪৯৪.৩৫ টাকা থেকে ৫৯৪ টাকা হয়েছে।


মনে করা হচ্ছে,  দাম বাড়িয়ে ভর্তুকির পরিমাণ কমিয়ে সরকার প্রায় ২২ হাজার কোটি টাকা সাশ্রয় করতে পারবে।   চলতি অর্থবর্ষে প্রথম তিন মাসে ১,৯০৫ কোটি টাকা গ্যাসের জন্য ভর্তুকি দিতে হয়েছে সরকারকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.