কেন্দ্রীয় সরকারের কৃষি বিল নিয়ে অভিনব অবস্থান বিক্ষোভ ক্যানিং ও জীবনতলায় - The News Lion

কেন্দ্রীয় সরকারের কৃষি বিল নিয়ে অভিনব অবস্থান বিক্ষোভ ক্যানিং ও জীবনতলায়




দি নিউজ লায়ন ;   মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রে কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে অভিনব ভাবে বিক্ষোভ অবস্থান করলেন দুই কেন্দ্রের তৃণমূলের বিধায়ক সওকাত মোল্লা ও শ্যামল মন্ডল।ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জীবনতলা বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিল হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক। 


কেন্দ্রের মোদি সরকারের জন বিরোধী কৃষি বিল প্রত্যাহার ও অন্যান্য দাবীতে এই অবস্থান বিক্ষোভ হয়।আর এই বিক্ষোভ সমাবেশ থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাবে আক্রমণ করা হয় ৷


মোদী সরকারের মদতে একের পর এক  সরকারি দফতথ গুলি  বেসরকারী করণের প্রতিবাদ জানানো হয় এই সমাবেশে।এদিনের বিক্ষোভ অবস্থানের পাশাপাশি এলাকার কৃষক ও তৃণমূল কর্মীরা সকাল ১০ টায় আঠারো বাঁকী পঞ্চায়েত অফিস থেকে জীবনতলা  ক্যানিং-২ বিডিও অফিস পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত প্রায় শতাধিক ট্রাক্টর নিয়ে অভিনব ভাবে প্রতিবাদ জানায় কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে।


পাশাপাশি ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল এদিন কৃষি জমিতে নেমে কৃষকের সাথে পাকা ধান কেটে কৃষকদের সঙ্গে নিয়ে অভিনব ভাবে কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।এদিন বিধায়ক বাঁশড়া,ইটখোলা, গোপালপুর সহ বিভিন্ন এলাকায় ধানের জমিতে নেমে কৃষকের সুখ দুঃখ অভিযোগ শুনে তাদের সঙ্গে জমিতে ধান কেটে কৃষকদের সচেতন করে তোলে এবং কেন্দ্রীয় কালা কৃষি বিল নিয়ে প্রতিবাদ জানায়।


এরপর বিধায়ক চলে আসে ক্যানিং বাসস্ট্যান্ডে।সেখানে কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করেন ক্যানিং-১ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে।এই বিক্ষোভ অবস্থানে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিল।


ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা এবং ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ সমাবেশ চলছে।এই কালা কৃষি বিলের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।অবলম্বে কৃষকের স্বার্থে এই বিলের প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।পাশাপাশি দুয়ারে সরকার কর্মসূচি বিষয়ে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.