জলদাপাড়ায় জাতীয় সড়কে লরির ধাক্কায় হাতির মৃত্যু - The News Lion

জলদাপাড়ায় জাতীয় সড়কে লরির ধাক্কায় হাতির মৃত্যু




দি নিউজ লায়ন ;  ফের জাতীয় সড়কে লরির ধাক্কায় হাতির মৃত্যুর ঘটনা ঘটল। সোমবার রাত এগারটা নাগাদ  জলদাপাড়া জাতীয় উদ্যানের খয়েরবাড়ি জংগল লাগোয়া ৩১৩ নম্বর জাতীয় সড়কে শিলিগুড়িগামি একটি লরি বুনো মাখনা হাতিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই জখম হাতির চিকিৎসা শুরু করে বন দফতর। মঙ্গলবার সকাল ছয়টা চল্লিশ মিনিট নাগাদ হাতিটির মৃত্যু হয়। 


এই ঘটনায় ঘাতক লরিটিকে ময়নাগুড়ি থেকে ধরে নিয়ে আসে জলদাপাড়া জাতীয় উদ্যান কতৃপক্ষ। লরির চালক সহ মোট দুই জনকে গ্রেফতার করেছে বনদফতর। জলদাপাড়া জাতীয় উদ্যান সুত্রে জানা গিয়েছে মৃত হাতির বয়স ১৪ থেকে ১৫ বছর। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও কুমার বিমল বলেন,  " আমরা ঘাতক লরিটিকে আটক করেছি। লরির চালক ও খালাসি দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রাতে জখম হলেই হাতিটির চিকিতসা শুরু হয়। 


মঙ্গলবার সকালে হাতিটির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চলছে।" প্রাথমিক তদন্তে পুলিশ এবং বনদপ্তরের অনুমান লরিটি অত্যধিক গতিতে চলছিল যে কারণে সামনে হাতির দেখেও লরিচালকের পক্ষে লরি থামানো সম্ভব হয়নি। লরির ধাক্কায় বেশ কয়েক ফুট দূরে ছিটকে পড়ে হাতিটি। এর থেকে পরিষ্কার অত্যধিক গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.