বাবা ও বোনের সাথে ভাইয়ের গন্ডগোল থামাতে গিয়ে দিদির মৃত্যু - The News Lion

বাবা ও বোনের সাথে ভাইয়ের গন্ডগোল থামাতে গিয়ে দিদির মৃত্যু




দি নিউজ লায়ন ; সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জগন্নাথবাটি গ্রামে মৃত দিদির নাম মৌমিতা মন্ডল। স্থানীয় সূত্রে জানা যায় যে দাসপুর থানার জগন্নাথবাটি গ্রামের গোপালবসুর সাথে তার ছোট ছেলে পার্থিব বসুর গন্ডগোল হয়। সেই সময় গন্ডগোল থামাতে আসে গোপালবসুর ছোট মেয়ে। পার্থিব তার ছোট বোনকে মারধর করে বলে অভিযোগ। 


বিষয়টি দেখতে পেয়ে বাবা ও বোনের সাথে ভাইয়ের গন্ডগোল থামাতে ছুটে আসে পার্থিব বসুর দিদি মৌমিতা মন্ডল। ঘটনাস্থলেই এসে মৌমিতা মন্ডল কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে। ওই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশাপাশি শোকের ছায়া নেমে আসে।


দাসপুর থানার পুলিশ মৌমিতা মন্ডলের মৃতদেহ উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। ময়না তদন্ত  এর রিপোর্ট পাওয়ার পর কি কারনে মৌমিতা মন্ডলের মৃত্যু হয়েছে তা জানা যাবে বলে দাসপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তবে বাবা ও ছেলে কেউই থানায় কোনো অভিযোগ জানায়নি। 


স্থানীয় বাসিন্দারা বলেন বাবা ও বোনের সাথে ভাইয়ের গন্ডগোল নিজের চোখের সামনে দেখে হতভম্ব হয়ে যায় মৌমিতা মন্ডল মারা যার  ফলে সম্ভবত হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মাটিতে পড়ে গিয়ে মারা যায় বলে অনুমান ।তবে কি কারণে মৌমিতা মন্ডলের বাবা ও ভাইয়ের সাথে গন্ডগোল লেগে ছিলো তা এলাকার বাসিন্দারা বলতে পারছে না। তবে মর্মান্তিক ওই ঘটনার পর গোপাল বসুর পরিবারে শোকের ছায়া নেমে আস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.