বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো 5 বছরের শিশু কন্যার
বাজি পোড়াতে গিয়ে বিপত্তি বাজি থেকে আগুন লেগে পুড়ে মৃত্যু হল পাঁচ বছরের এক শিশু কন্যার। শনিবার কালীপুজোর রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালালপুর গ্রামে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে। অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ওই শিশুর দেহ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,মৃতের নাম জয়ন্তী রবিদাস(৫)। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীতে পড়াশোনা করতো। মৃতের জেঠু রতন রবিদাস জানিয়েছেন, প্রত্যেক বছরের মত এবছর শনিবার কালী পূজো উপলক্ষে বাড়ির ছোটদের জন্য বাজি নিয়ে আসেন। সেই মতো বাড়ির পরিবারের সদস্যদের সাথে বাজি ফাটাচ্ছিলেন তারা। সেই সময় বাজিতে আগুন ধরাতে যায় ।
সেই বাজির আগুন হঠাৎই ওই শিশুর তার জামাতে লেগে যায়। তার চিৎকার শুনে পরিবারের লোকেরা ছুটে আসেন এবং আগুন নেভানোর ব্যবস্থা করে। এরপর তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকেরা। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই স্কুলছাত্রীর। পুলিশ জানিয়েছে, ওই শিশুর মৃত্যুর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

Post a Comment