বিয়ে বাড়িতে ডিজে বাজানো বন্ধ করতে বলায় পুলিশের ওপর হামলা
দি নিউজ লায়নঃ বিয়ে বাড়িতে ডিজে বাজানো বন্ধ করতে বলায় পুলিশের ওপর হামলা। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরে। এই ঘটনায় 5 জন পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশের ওপর হামলা নিষেধাজ্ঞা অমান্য করে ডিজে বাজানো সহ বিভিন্ন অভিযোগে চারজনকে পুলিশ আটক করেছে। আরো বেশ কয়েকজন দুষ্কৃতীর খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত শনিবার রাতে।একটি বিয়ে বাড়ির শোভাযাত্রায় ডিজে বাজানো হচ্ছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ডিজে বাজাতে বন্ধ করতে বলায় প্রথমে পুলিশের সঙ্গে বিয়ে বাড়ির লোকেদের বচসা হয়। এরপর পুলিশের উপর লাঠি বাঁশ নিয়ে কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ। শ্রীরামপুর থানা থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী দিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের ওপর হামলার অভিযোগে 15 জনকে আটক করা হয়।
5 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। শ্রীরামপুর থানা সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় ডিজে বাজানো হচ্ছিল সেখানে নার্সিংহোম রয়েছে। এছাড়া সরকারি নির্দেশিকা অনুযায়ী কোনরকম শোভাযাত্রা নিষিদ্ধ। ডিজে বাজানোর উপর আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে। এই সমস্ত নিষেধাজ্ঞা অমান্য করে শোভাযাত্রা বেরিয়েছিল। ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment