আজই বাড়িতে বানিয়ে ফেলুন মচমচে পনির সমুচা - The News Lion

আজই বাড়িতে বানিয়ে ফেলুন মচমচে পনির সমুচা



উপকরণ :

১. পনির কুঁচি ২৫০ গ্রাম, 

২. ময়দা দুই কাপ, 

৩. পেঁয়াজ কুঁচি একটি, 

৪. কাঁচালঙ্কা কুঁচি দুটি, 

৫. লঙ্কার গুঁড়ো এক চা চামচ, 

৬. জিরে আধ চা চামচ, 

৭. লেবুর রস এক চা চামচ, 

৮. মাখন ৫০ গ্রাম, 

৯. তেল ভাজার জন্য, 

১০. লবণ স্বাদমতো।



প্রণালি :

প্রথমে একটি বাটিতে ময়দা, মাখন ও লবণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিন। এবার প্যানে তেল গরম করে জিরে দিন। এখন এর মধ্যে পেঁয়াজ কুঁচি, কাঁচালঙ্কা কুঁচি, লঙ্কার গুঁড়ো, লেবুর রস, লবণ ও পনির দিয়ে ভালো করে কষিয়ে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করুন। 

 
এবার ময়দার ডো দিয়ে রুটি বেলে সিঙ্গারার শেপে কেটে নিন। এর মধ্যে পনিরের মিশ্রণ দিয়ে সিঙ্গারা তৈরি করে নিন। প্যানে তেল গরম করুন। এখন ডুবো তেলে সিঙ্গারাগুলো ভেজে নিন। বাদামি হয়ে গেলে ওভান থেকে নামিয়ে টমেটো সসের সঙ্গে গরম গরম পরিবেশ করুন মচমচে পনির সমুচা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.