বিকেলের চায়ের আড্ডা জমে উঠুক শাহি ছোলা ভুনা দিয়ে - The News Lion

বিকেলের চায়ের আড্ডা জমে উঠুক শাহি ছোলা ভুনা দিয়ে





উপকরণ :

১. ছোলা ২ কাপ, 

২. আলু ১ টা কিউব করে কাটা , 

৩. পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ , 

৪. আদা বাটা ১ চা চামচ, 

৫. রসুন বাটা আধ চা চামচ, 

৬. জিরে বাটা আধ চা চামচ, 

৭. ধনে গুঁড়ো ১ চা চামচ, 

৮. হলুদ গুঁড়ো আধ চা চামচ, 

৯. লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, 

১০. কাঁচালঙ্কা ৫-৬টি, 

১১. লবণ পরিমাণমতো, 

১২. তেল ৩ টেবিল চামচ, 

১৩. তেজপাতা ২টি, 

১৪. দারচিনি ২ টুকরা, 

১৫. এলাচ ২টি, 

১৬. গোটা জিরে সামান্য।


 
প্রণালি :

ছোলা ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করতে হবে। তেল গরম করে গোটা জিরে দিয়ে পেঁয়াজ কুঁচি বাদামী করে ভাজতে হবে। এরপর আলু এবং সব বাটা ও গুঁড়ো মসলা কষিয়ে ছোলা দিয়ে ভাজতে হবে। এভাবে পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে কষিয়ে অল্প জল দিয়ে রান্না করতে হবে। ছোলার ওপর তেল এলে ওভেনের আঁচ কমাতে হবে। এর পর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিতে হবে। এবার গরম গরম পরিবেশন করুন শাহি ছোলা ভুনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.