ধানের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চন্দ্রকোনায় চাঞ্চল্য, ঘটনাস্থলে পুলিশ
দি নিউজ লায়নঃ ধানের জমি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্র কোনা রোডের ডিগ্রী এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সমীর দত্ত, বয়স আনুমানিক ৪৫ বছর,বাড়ি পার্শ্ববর্তী দ্বারিগেরিয়া এলাকায়।আরো জানা যায় সকালবেলায় ধান কাটতে এসে ধানের জমির মধ্যে সমীরের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা।
এরপর এলাকাবাসীর তৎপরতায় খবর দেওয়া হয় চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশকে। ওই ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।কি কারনে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখছে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ।
যদিও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান শারীরিক অনেক সমস্যা রয়েছে সমীরের ,সেই কারণে হয়তো এই দুর্ঘটনা।তবে ওই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।ওই ঘটনার ফলে ডিগ্রী এলাকায় তার পরিবারে ও ডিগ্রী গ্রামে শোকের ছায়া নেমে আসে।

Post a Comment