বালির লরি চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের - The News Lion

বালির লরি চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের




দি নিউজ লায়ন ;  ফের বালির লরি চাপা পড়ে মৃত্যু হল একই পরিবারের তিনজনের। ঘটনাটি ঘটে জামালপুর থানা এলাকায়। আর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় পূর্ব বর্ধমান জামালপুর থানার মুইদিপুর এলাকা। পুলিশ সূত্রে জানা যায়, মৃতরা হলেন সন্ধ্যা বাউরি (৩১), রিঙ্কু বাউরি  (১৪) ও রাহুল বাউরি (১২)। মৃতরা সম্পকর্কে মা, মেয়ে ও ছেলে। 


স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমান জামালপুর থানার মুইদিপুর গ্রামে বালি বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে দামোদরের বাঁধের রাস্তার ধারে থাকা একটি বাড়ির উপরে উল্টে যায়। সেই সময় মৃতের পরিবারেরর লোকজন ঘরেই ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুরু করে উদ্ধার কাজ। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়। পুলিশের উদ্ধারকাজ চলার মাঝেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। 


স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিল। বেহুঁশ অবস্থায় গতি নিয়ন্ত্রণ করতে না পারার ফলে এই বিপত্তি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিল। বেহুঁশ অবস্থায় গতি নিয়ন্ত্রণ করতে না পারার ফলে এই বিপত্তি ঘটেছে। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে। এছাড়া ওই এলাকা দিয়ে বালিবোঝাই লরি চলাচল অবিলম্বে বন্ধ করতে হবে। দাবিপূরণ না হওয়া পর্যন্ত দেহ পুলিশকে দেওয়া হবে না বলেও জানান স্থানীয়রা।


 দেহ আটকে ঘণ্টার পর ঘণ্টা বিক্ষোভ করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। গাড়ি ভাঙচুর করা হয়। এমনকী বাঁধ থেকে নিচেও ফেলে দেওয়া হয় পুলিশের গাড়ি। গলসী পর এবার জামালপুর। চলতি বছরেরই গলসীতে বালির লরি চাপা পড়ে ৫ জন মারা যায়। এবার জামালপুর এলাকায় তিন জনের মৃত্যু হলো। 


দুর্ঘটনার পর মদ্যপ চালক পালালেও খালাসি ধরা পড়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়ির খালাসিকে পুলিশ আটক করেছে। দেহ গুলি ময়না তদন্তে পাঠায় পুলিশ। আজই মৃত পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.