বদলি হাওড়ার পুর কমিশনার - The News Lion

বদলি হাওড়ার পুর কমিশনার




দি নিউজ লায়ন ; বদলি করা হল হাওড়ার পুর কমিশনার ধবল জৈনকে। তাঁর জায়গায় পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন জেলাশাসক মুক্তা আর্য। মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তি জারি করে সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গত ছয় মাস ধরে হাওড়া পুরনিগমের কমিশনার পদের দায়িত্ব সামলেছেন ধবল জৈন। 


সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদ সামলাবেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য। ধবল জৈনকে  দায়িত্ব দেওয়া হয়েছে ভ্যালুয়েশন দপ্তরের মেম্বার-সেক্রেটারি পদে। তবে, এটি স্রেফ রুটিন বদলি নাকি এর পিছনে অন্য কোনও বিশেষ কারণ আছে সেই বিষয় নিয়েও শুরু হয়েছে জল্পনা। বৃহস্পতিবার থেকে জেলাশাসক তাঁর অতিরিক্ত দায়িত্ব হিসেবে হাওড়া পুরনিগমের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.