করোনা আক্রান্ত হয়ে মৃত্যু স্বাস্থ্যকর্মীর - The News Lion

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু স্বাস্থ্যকর্মীর




দি নিউজ লায়ন ;   করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল বাগনান ১ নং ব্লকের এক স্বাস্থ্যকর্মীর। মৃত স্বাস্থ্যকর্মীর নাম সুনীতি মেটে (৫৫)। বৃহস্পতিবার রাতে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত স্বাস্থ্যকর্মী বাগনান গ্রামীণ হাসপাতালে কর্মরত ছিলেন।


স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর গত ১৭:অক্টোবর বাগনান এন ডি ব্লকের বাসিন্দা ওই স্বাস্থ্যকর্মী শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ওই স্বাস্থ্যকর্মীর সুগার এবং ফুসফুসের সমস্যা থাকায় তার অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে। 


অবশেষে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। ভাজ্ঞান গ্রামীণ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সুনীতিদেবী হেলথ এসিস্ট্যান্ট পদে কর্মরত থাকায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করোনা সংক্রান্ত কাজকর্ম করেছেন। স্বাস্থ্য দফতরের কর্তাদের বক্তব্য খুব সম্ভবত করোনাসংক্রান্ত কাজকর্ম করতে গিয়ে সুনীতি মেটে করোনায় আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত মাসখানেক আগে এই ব্লকর ট্যাগ করবো বন্ধু সীতারাম জমাদার ও করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.