৬০ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির - The News Lion

৬০ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির




দি নিউজ লায়ন ;   পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের অন্তর্গত মকরামপুর এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর রবিবার লরির ধাক্কায় মৃত্যু হল ৩১ বছর বয়সী লক্ষণ সরেন নামে এক ব্যক্তির। জানা গিয়েছে স্থানীয় বাঁশগেড়িয়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। 


পুলিশ সূত্রের খবর,রবিবার বেলদার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়া একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে হাটতে থাকা এক জনকেএবং এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে।যার ফলে ঐ দুই জন রাস্তার ধারে  ছিটকে পরে যায়।স্থানীয় বাসিন্দারা  ঐ দুজনকে উদ্ধার করে মকরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।৩১ বছর বয়সী লক্ষণ সরেন নামে ওই ব্যক্তিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।  


সাইকেল আরোহী আহত অবস্থায় ভর্তি রয়েছে হাসপাতলে,তার  শারীরিক অবস্থা সঙ্কটজনক। নারায়ণগড় থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঐ ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।এক জনের মৃতু ও এক জন আহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.