বাড়িতে কুঠুরি আকারের ঘর বানিয়ে দেহব্যবসা চালানোর অভিযোগ
দি নিউজ লায়ন ; বাড়িতে কুঠুরি আকারের ঘর বানিয়ে দেহব্যবসা চালানোর অভিযোগ। তৃনমূল কো অর্ডিনেটরের তৎপরতায় অশালীন অবস্থায় শিলিগুড়ির বসতি এলাকা থেকে হাতেনাতে পাকড়াও মহিলা সহ তিন। শিলিগুড়ি পাঁচ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা উকিল মাহাতো বাড়ির ভাড়ার আড়ালে দেহব্যবসা চালিয়ে চলছে দীর্ঘদিন ধরে বলে স্থানিয়দের অভিযোগ।
বিষয়টি বেশকিছুদিন ধরে কানে আসে এলাকার কো অর্ডিনেটরের। এরপরই ওই বাড়ির ওপর নজর রাখতে লাগেন তিনি। রবিবার এলাকা ফাঁকা পেয়ে দুই মহিলা ও এক যুবককে পর পর ওই বাড়ির ভেতরে যেতে দেখে সন্দেহ হয়। বিষয়টি তৎক্ষণাৎ তিনি পুলিশকে জানান।ঘটনাস্থলে পৌঁছে খালপাড়া ফাড়ির পুলিশ ওই দুই মহিলা ও যুবককে হাতেনাতে আটক করে।
ঘটনাস্থলে গিয়ে পুলিশের নজরে আসে ওই বাড়িতে ছোট ছোট হোটেলের মত করে ঘর তৈরি করে ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে। এলাকাবাসীরা পুলিশকে জানান ছোট ছোট ঘর এই অপহৃত যুবক যুবতীদের ভাড়া দিয়ে দেহ ব্যবসা চালানো হয়। সবটাই জানেন ওই বাড়ির মালিক। স্থানীয়দের দাবি ওই যুবক বিগত দুই মাস ধরে বাড়িতে ভাড়া নিয়ে এ ধরনের কাজকর্ম করছে। একাধিকবার এ বিষয়ে বাড়ির মালিককে বলা হলেও তিনি কর্ণপাত করেননি। তবে এদিন ঘটনাস্থল থেকে সে সময় পালিয়ে যায় বাড়ির মালিকের উকিল মাহাতো।

Post a Comment