চলছে বিহার বিধানসভার শেষ দফার ভোটগ্রহণ
দি নিউজ লায়ন ; শনিবার সকাল থেকে ভারতের বিহার বিধানসভার তৃতীয় এবং শেষ দফার নির্বাচন শুরু হয়েছে। এদিন সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যে ছটা পর্যন্ত চলবে এই ভোটগ্রহন। বিহারের মোট ৭৮ টি আসনে ১ হাজার ২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ। ভোট দেবেন ২ লক্ষ ৩৪ লক্ষ ভোটার। করোনা বিধি মেনেই চলছে ভোট গ্রহণ। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষনা হবে আগামী ১০ নভেম্বর।
এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারবাসীকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় এবং শেষ দফা ভোট চলছে আজ। বিহারের সমস্ত ভোটারের কাছে আনুরোধ আপনারা ভোট দিন। গনতন্ত্রকে মজবুত করুন। তবে করোনা বিধি মেনে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে ভুলবেন না। তিনি বিহারবাসীকে ভোটদানের নতুন রেকর্ড তৈরির আবেদন জানান। এ
এদিন বিহারের আরজেডি নেতা তেজস্বী যাদবও বিহারবাসীকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। এদিন বিহারে শেষ দফার বিধানসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে চলছে বাল্মীকিনগর লোকসভা আসনের উপনির্বাচন। এই কেন্দ্রে জনতা দল ইউনাইটেডের সাংসদ বৈদ্যনাথ মাহাতোর মৃত্যুতে হচ্ছে উপনির্বাচন। এই উপনির্বাচনে সরাসরি লড়াই চলছে জেডিইউ এবং কংগ্রেসের মধ্যে।
বিহার বিধানসভা নির্বাচনের শেষ দফায় যে সমস্ত হেভিওয়েটরা লড়াই করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছেন, ছতরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মীয় নীরজ কুমার, বিহারীগঞ্জ কেন্দ্রে রয়েছেন কংগ্রেস প্রার্থী শারদ যাদবের মেয়ে সুভাষিনী শারদ যাদব। মুজফফরপুর কেন্দ্রে লড়ছেন বিহার বিধানসভার স্পিকার তথা জনতা দল ইউনাইটেড নেতা বিজয় কুমার চৌধুরী। একই কেন্দ্রে লড়ছেন বিহারের নগরোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি প্রার্থী সুরেশ কুমার শর্মা।
রাজনৈতিক মহলের ধারনা, এই শেষ পর্বে বিহারে সবথেকে বড়ো ফ্যাক্টর হবে কোশি সীমাঞ্চল এলাকা। এখানে জোড় টক্কর চলবে এনডিএ জোট এবং বিরোধী মহাজোটের মধ্যে। তবে এই অঞ্চলে আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম এর প্রভাব বেশী। এই কোশি সীমাঞ্চলের ২৪ টি আসনের মধ্যে ১৪ টি আসনে প্রার্থী দিয়েছে এআইএমআইএম। ফলে এই কেন্দ্রে এনডিএ জোট, মহাজোট এবং এআইএমআইএম-এর মধ্যে টানটান লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

Post a Comment