সেনা অফিসার পরিচয় দিয়ে মহিলাকে প্রতারণার অভিযোগ - The News Lion

সেনা অফিসার পরিচয় দিয়ে মহিলাকে প্রতারণার অভিযোগ




দি নিউজ লায়ন ;  সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে প্রথমে এক মহিলাকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি। পরে ওই মহিলাকে বিয়ে করে একাধিকবার গর্ভপাত করানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এমনকি চাকরি না পেয়ে অভিযোগকারী মহিলা পুলিশের দ্বারস্থ হলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেলের হুমকি দেয়া হয় বলে অভিযোগ। 


মহিলার অভিযোগ, মা-বাবার বিবাহ বিচ্ছেদের পর চাকরির জন্য দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। পরিস্থিতি বুঝে চাকরির আশ্বাস দিয়েছিলেন এক সেনা অফিসার। পরবর্তীতে বিয়েও করে তাঁরা। কিন্তু মেলেনি চাকরি। বিয়ের পর ওই মহিলা তাঁর স্বামীর আসল রূপ জানতে পারেন।  পরবর্তীতে স্বামী অত্যাচার শুরু করে তাঁর উপর। বারবার গর্ভপাত করাতে বাধ্য করে। এমনকি হুমকি দিত ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর। 


এরপরই ভয় না পেয়ে বাধ্য হয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন মহিলার। গোটা ঘটনার পিছনে তাঁর মায়ের যোগ রয়েছেন বলেই দাবি অভিযোগকারীর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মহিলার অভিযোগ বেশ কয়েক হাজার টাকা এবং তার সমস্ত স্কুল সার্টিফিকেট আটকে রেখেছে ওই ব্যক্তি সেগুলি চাইতে গেলে বা থানায় অভিযোগ দায়ের করার কথা বললে বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। 


পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তদন্তের স্বার্থে এখনই অভিযুক্তের নাম প্রকাশ্যে আনা হচ্ছে না। আদৌ ওই ব‍্যক্তি সেনা অফিসার কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। একইসঙ্গে যে মহিলা অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগের সত্যতাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.