এক নাবালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা - The News Lion

এক নাবালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা




দি নিউজ লায়ন ;  এক নাবালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা। একজনের বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়ায়। ঘটনাটি নদিয়ার কল্যাণী থানার মুরাতিপুর গ্রামের নতুন পাড়ার।


জানা যায়,গত সোমবার বিকেলে সমীর ঘরামি নামে বছর সতেরোর এক নাবালককে কাজে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশি সবুজ বিশ্বাস। এরপর ওই দিনই সন্ধ্যায় সবুজ বিশ্বাসের পরিবারের তরফ থেকে সমীর ঘরামির বাড়িতে খবর দেওয়া হয় সমীর কল্যাণীর চরসরাটি এলাকায় একটি ঘরে গলায় দড়ি দিয়েছে।


 তাই তাকে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে সমীরের মৃত্যু খবর পায়। পরদিন ময়নাতদন্তের পর দেহ সৎকার করে দেয় পরিবারের লোকজন।


এরপর গতকাল রাতে সবুজ বিশ্বাসের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযোগ, সবুজ বিশ্বাসী ওই নাবালক সমীর ঘরামিকে বাড়ি থেকে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করেছে। এই ঘটনার রাতে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে নামানো হয় কমব্যাট ফোর্স সহ বিশাল পুলিশবাহিনী। 


গ্রামবাসীদের অভিযোগ, গণ্ডগোলের পর ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি পুলিশের তরফ থেকে ভাঙচুর চালানো হয়। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। ভাঙচুর বা মারধর করা হয় নি। তবে এই নাবালক মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ হয়নি পরিবারের তরফ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.