চেন্নাইতে কর্মরত শ্রমিকের মৃত্যু
দি নিউজ লায়ন ; চেন্নাইতে পাথর ভাঙ্গার কাজ করার সময় মেশিনে পিষ্ট হয়ে মৃত্যু হলো এই রাজ্যের এক শ্রমিকের। মৃতের নাম নিরঞ্জন মালিক (২৫)। বাড়ি উদয়নারায়নপুরের সন্তোষচক গ্রামের উত্তর হরিশপুর গ্রামে।
জানা গেছে লকডাউনের সময় চেন্নাই থেকে বাড়ি চলে আসে নিরঞ্জন। যদিও এখানে সেভাবে কোনো কাজ না থাকায় মাসখানেক আগে সে পুনরায় চেন্নাই চলে যায়। মৃতের পরিবার সূত্রে খবর চেন্নাইতে একটি পাথর ভাঙার কারখানায় কাজ করার সময় শুক্রবার মেশিনে পিষ্ট হয়ে নিরঞ্জনের মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর শনিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের লোকজন মৃতদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

Post a Comment