শনিবার থেকে দুর্গাপুরে স্বাভাবিক পানীয় জল পরিষেবা
দি নিউজ লায়ন ; ভাসমান ফ্লোটিং গেট নিয়ে আসা হল দুর্গাপুর ব্যারাজের ৩১নম্বর লকগেটের কাছে।ভাসমান ফ্লোটিং গেটের মাধ্যমে জল আটকে ৩১নম্বর লকগেটে নতুন গেট বসানোর কাজ হবে।গত সপ্তাহের শনিবার থেকে শুক্রবার পযন্ত যুদ্ধকালীন তৎপরতায় শেষ হয় কাজ।
শুক্রবার দামোদর ব্যারাজে জল বাড়ার সাথে সাথে ফ্লোটিং গেট নিয়ে আসা হয়। দুর্গাপুর নগর নিগমের ৪নম্বর বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী জানান , শুক্রবার বিকাল ৫টা পযন্ত জলের লেয়ার উঠতে সময় লাগবে ফিডার ক্যানেলে। সেই জল পরিশুদ্ধ করার পর কাল শনিবার সকালে গোটা দুর্গাপুরে আগের মত মিলবে জল পরিষেবা।

Post a Comment