শালবনী ব্লক স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুর্ধ ১৪ ফুটবল প্রশিক্ষণ শিবির
দি নিউজ লায়ন ; শালবনী ব্লক স্পোর্টস এ্যাসোসিয়েশন ও এমপ্লয়িস স্পোর্টস ক্লাব অফ বেঙ্গল ( E.S.C.B ) এর যৌথ উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভীমপুর অঞ্চলের শালবনীর কইমা স্টেডিয়ামে রবিবার শুরু হল ২১ দিনের অনূর্ধ্ব ১৪ আবাসিক ফুটবল প্রশিক্ষণ শিবির।যেখানে রাজ্যের বিশিষ্ট কোচ ( দেবরাজ চ্যাটার্জী , এবং অমিতাভ দাশ ) প্রশিক্ষণ দেবেন এই ক্ষুদে ফুটবলারদের ।
জঙ্গলমহল থেকে ভবিষ্যতের প্রতিভাবান ফুটবলার তুলে আনার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে করা হয়েছে বলে ক্রীড়া সংগঠক সন্দীপ সিংহ জানান। তিনি বলেন জঙ্গল মহলের ক্ষুদে ফুটবল খেলোয়াড় দের আগামী ২০ শে ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এই প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।সন্দীপ সিংহ আরো বলেন যে আগামী দিনে জঙ্গল মহলের ফুটবল খেলোয়াড় রা যাতে ভালো জায়গায় গিয়ে খেলতে পারে তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।রবিবার প্রশিক্ষণ শিবিরে বহু অতীত দিনের ফুটবল খেলোয়াড় সহ এলাকার ফুটবল প্রেমী মানুষ যেমন শামিল হয়ে ছিলেন তেমনি প্রশিক্ষণ নেওয়ার জন্য ক্ষুদে ফুটবল খেলোয়াড়রা কইমা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

Post a Comment