দুর্ঘটনায় নিহত তৃণমূল ছাত্র পরিষদ নেতা - The News Lion

দুর্ঘটনায় নিহত তৃণমূল ছাত্র পরিষদ নেতা




দি নিউজ লায়ন ;  মঙ্গলবার গভীর রাতে নিশিগঞ্জের কাছে পথ দুর্ঘটনায় মারা গেলেন তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি নরেন দত্ত। সম্প্রতি তিনি কোচবিহার জেলা তৃণমূলের মুখপাত্রের দায়িত্ব পান।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙ্গায় একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে নিশিগঞ্জ এর দিকে আসছিলেন তিনি। নিশিগঞ্জ এর কাছে একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে লাইটপোস্টে ধাক্কা লাগে তার গাড়ির। গাড়ির গতি বেশী থাকায় গাড়ি উল্টে যায়।  


ঘটনাস্থলেই মৃত্যু হয় নরেনের।  নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে।  তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জেলা সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, নরেনের অকালপ্রয়াণ জেলা তৃণমূলের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.