রাসের শোভাযাত্রা বন্ধ হওয়ায় কারণে আলোকসজ্জা এবং প্রতিমার উপর জোর
দি নিউজ লায়ন ; রাস পুজো কমিটি, বিগ্রহ বাড়ি, এবং বিভিন্ন ক্লাব বারোয়ারিদের নিয়েএকাধিকবার প্রশাসনিক বৈঠক হয়েছে! প্রতিবারেই নানান সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও শোভাযাত্রার ব্যাপারে কঠোর ছিল প্রশাসনিক মনোভাব। তাই আগেভাগেই প্রতিমার বরাদ্দ বেশি করেছেন অনেকেই, মডেল , পুজো প্যান্ডেলের থিম বা আলোকসজ্জায় অনেকটাই জোর দিয়েছেন তারা।
যদিও বেশ কয়েক মাস আগে থেকেই এ ধরনের অর্ডার এবং তার প্রস্তুতি চলে। তবুও অন্তিম লগ্নে গিয়ে সিদ্ধান্ত বদল করেছেন অনেকেই। তাই মৃৎ শিল্পীদের ওপর চাপ বেড়েছে অনেকটাই। শান্তিপুর বহির্ভূত জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসে রাত জেগে কাজ করছেন শান্তিপুরে।
পঞ্চানন তলা, কলেজ মোড় আমরা সবাই, ভগবতী দাস রোড, কামারপাড়া, আগমেশ্বরী তলা ইয়ংস্টাফ, দত্তপাড়া পাঁচমাথা মোড়, থানার মোড়, তেলিপাড়া, কলুপাড়া ভারত সংঘ, সর্ব নন্দীপাড়া ফেমাস ক্লাব, বেজপাড়া ,ত্রিকোণ পার্ক, নতুন পাড়া, কুঠির পারা এবিসিডি ক্লাব, খাঁ পাড়া বারোয়ারী , রামনগর পাড়া, অ্যামেচার ক্লাব, ভারতমাতা, বউবাজার , গোডাউন মাঠ ত্রিপদ নারায়ন, শ্যামবাজার, স্টেশন গোলপার্ক, নব মিলন সংঘ, ভদ্রকালী , প্যারাডাইস, তারা মা, রামকৃষ্ণ সংঘ, বাইগাছি সত্যনারায়ন সহ এইরকমই বহু বারোয়ারি এবছর কেউ জোর দিয়েছেন প্রতিমা তে কেউবা মণ্ডপে কেউবা আলোকসজ্জায়।

Post a Comment