পরিত্যক্ত নালা থেকে উদ্ধার কাটা মুণ্ডু - The News Lion

পরিত্যক্ত নালা থেকে উদ্ধার কাটা মুণ্ডু




দি নিউজ লায়ন ;    রবিবার রাতে হাসপাতালের বর্হিবিভাগের পাশের একটি পরিতক্ত নালায় পড়ে থাকা প্লাস্টিকে মোড়া কাটা মুন্ডুটি নজরে আসে জনা কয়েক মেডিকেল স্টুডেন্টের। এরপরই খবর দেওয়া হয় মেদিনীপুর কোতোয়ালী থানায়।খবর পেয়ে পুলিশের উপস্থিতিতে নালা থেকে উদ্ধার করা হয় প্লাস্টিকে মোড়া কাটা মুণ্ডুটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ডিএসপি পদমর্যাদার এক অফিসার ও মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। 


কীভাবে নালার মধ্যে এলো কাটা মুণ্ডুটি তা খতিয়ে দেখছে পুলিশের আধিকারিকরা। বিষয়টি নিয়ে দফায় দফায় মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতাল কতৃপক্ষের সাথে যোগাযোগের চেস্টা করা হলেও কোনো রকম উত্তর পাওয়া যায় নি মেডিকেল কলেজ কতৃপক্ষের তরফে।সোমবার ঘটনাস্থলে এসে কোতোয়ালী থানার পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।


কোথা থেকে এলো ওই কাটা মুন্ডু,কে বা কারা ওই কাটা মুন্ডু হাসপাতালের ভিতরে থাকা ড্রেনের মধ্যে প্লাস্টিকে মোড়া অবস্থায় ফেলে দিয়ে গিয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।তবে কাটা মুন্ডু জেলা হাসপাতালের ভিতরে থাকা ড্রেন থেকে উদ্ধার হাওয়ার ঘটনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.