ঝাড়্গ্রাম জেলা জুড়ে ২৫ টাকা দরে প্রতি কেজি আলু বিক্রি শুরু
দি নিউজ লায়ন ; বাজারে আলুর দাম প্রতি কেজি ৪০ টাকা ছাড়িয়েছে। যার ফলে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া সাধারন মানুষেরা। যেভাবে বাজারে হু হু করে আলুর দাম বাড়ছে তাতে আলু কিনা অসম্ভব হয়ে পড়ছে সাধারণ মানুষের পক্ষে। তাই পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে জ্যোতি আলু ২৫ টাকা কেজি দরে ঝাড়্গ্রাম জেলা জুড়ে শনিবার থেকে বিক্রি শুরু করা হয়েছে।
ঝাড়গ্রাম কৃষক প্রোডিউসার কোম্পানি লিমিটেড এর পরিচালনায় ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ও দুই ব্লকে,ঝাড়গ্রাম শহর ,সাঁকরাইল, নয়াগ্রাম গোপীবল্লভপুর এক ও দুই ব্লক সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় ২৫ টাকা দরে প্রতি কেজি আলু বিক্রি শুরু করেছে। ওই সংস্থার পক্ষ বিভিন্ন ক্লাব ও কিষান মান্ডি তে সরকারি দরে আলু বিক্রি শুরু হয়েছে।প্রত্যেক কে তিন কেজি করে আলু দেওয়া হচ্ছে।
তাই সরকারি মূল্যে ২৫ টাকা কেজি দরে আলু কিনতে সকাল থেকেই আলু বিক্রয় কেন্দ্র গুলিতে মানুষের ভিড় শুরু হয়। যেভাবে আলুর দাম বাড়ছে তাতে চিন্তায় পড়েছেন সর্বস্তরের মানুষ। আগামী দিনে বাজারে আলুর দাম কোথায় গিয়ে ঠেকে তা কারো জানা নেই। তাই পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন বিভাগের উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে ২৫ টাকা কেজি দরে আলু পেয়ে খুশি ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলের বাসিন্দারা।

Post a Comment