হাওড়ায় বড় পর্দায় বড় ম্যাচ দেখানোর ব্যবস্থা - The News Lion

হাওড়ায় বড় পর্দায় বড় ম্যাচ দেখানোর ব্যবস্থা




দি নিউজ লায়ন ; আজ আইএসএলে প্রথমবার মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল। উত্তেজনায় ফুটছে গোটা বাংলা। দিয়েগো মারাদোনার আকস্মিক মৃত্যুতে এই মুহুর্তে শোকে মূহ্যমান গোটা বিশ্বের ক্রীড়াপ্রেমী ফুটবলপ্রেমী মানুষ। সেই বেদনার মাঝেই বাঙালির চিরকালীন আবেগের ডার্বি আজ। ঐতিহ্যের ডার্বির আগে উত্তেজনার পারদ হাওড়ার মোহনবাগান ফ্যানেদের মধ্যেও। মধ্য হাওড়ায় মোহনবাগান ফ্যানেরা জায়ান্ট স্ক্রিনে আজ ম্যাচ দেখানোর আয়োজন করেছে।


আজ শুক্রবার বড় ম্যাচে আবেগের লড়াই। ঐতিহ্যের লড়াই। করোনা পরিস্থিতিতে মাঠে বসে খেলা দেখা বন্ধ থাকলেও মাঠের উত্তেজনা ফিরিয়ে আনতে আজ হাওড়ার দেশবন্ধু স্মৃতি মন্দিরের সহযোগিতায় "আমরা সবুজ মেরুন হাওড়া" র তরফ থেকে সকল মোহনবাগান তথা ফুটবলপ্রেমীদের গ্যালারির উত্তেজনা ফিরিয়ে আনতে সরাসরি ডার্বি দেখার ব্যবস্থা করা হয়েছে। 


কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে হাওড়ায় সবথেকে বড় লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। হাওড়া দেশবন্ধু স্মৃতি মন্দির প্রাঙ্গনে ( কদমতলা পাওয়ার হাউস সংলগ্ন বোধোদয় স্কুলের বিপরীতে ) সন্ধ্যে সাতটা থেকে ম্যাচ দেখানোর আয়োজন করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.