বাংলাদেশে বিদ্যুত উতপাদন হবে বর্জ্য থেকে - The News Lion

বাংলাদেশে বিদ্যুত উতপাদন হবে বর্জ্য থেকে



বাংলাদেশ প্রতিনিধি ;  বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনলাইনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ৩০তম বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।


 ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমিন বাজার এলাকায় ২৫ বছর মেয়াদী ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। কাজটি পেয়েছে চীনা মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএমইসি)। এ প্রকল্পে ব্যয় হবে ১৫ হাজার ৩২৫ কোটি ৪৩ লাখ টাকা।


 বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব আবু সালেহ মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, বৈঠকে ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৮টি ক্রয় প্রস্তাব উত্থাপন করা হলে সবগুলোর অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৫টি, কৃষি মন্ত্রণালয়ের ১টি, বিদ্যুৎ বিভাগের ১টি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি প্রস্তাবনা ছিল।


 তিনি জানান, ক্রয় কমিটির অনুমোদিত ৮টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১৬ হাজার ২৭১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ২৯২ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১৫ হাজার ৬২৮ কোটি ২১ লাখ ২৬ হাজার ৪৯৩ টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ ৬৪৩ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৭৯৯ টাকা।


 আবু সালেহ মুস্তফা কামাল বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমিন বাজার এলাকায় ২৫ বছর মেয়াদী ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য হতে বিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে। এটি ইনসিনারিয়েশন পদ্ধতিতে বর্জ্য পোড়ানোর একটি প্ল্যান্ট। আমরা সেখান থেকে বিদ্যুৎ পাব। দেশে এটা নতুন ধরনের পদ্ধতি যেখানে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.