সুজাপুর বিস্ফোরণে ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী ফিরহাদ হাকিম, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের - The News Lion

সুজাপুর বিস্ফোরণে ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী ফিরহাদ হাকিম, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের


দি নিউজ লায়ন ;   মালদার সুজাপুরে ভয়াবহ বিস্ফোরণ।  ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের। ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন সকালেই বিস্ফোরণ   কেঁপে উঠলো গোটা এলাকা। প্লাস্টিকের কারখানার গোডাউনে বিস্ফোরণ বলে জানা গিয়েছে। এখনো বোঝা যাচ্ছে না কিভাবে হয়েছে বিস্ফোরণ। প্লাস্টিকের কারখানায় প্রচুর শ্রমিক কাজ করছিল বিস্ফোরণের সময়। 


মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ জন শ্রমিক নিহত আরও চারজন আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং  দমকল। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। 


জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে , সুজাপুরের একটি প্লাস্টিকের কারখানায় বিস্ফোরণ ঘটে। উদ্ধারকাজ চলছে। এখনো পর্যন্ত চারজনের দেহ উদ্ধার হয়েছে। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কারখানা থেকে বের করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানার ভেতরে আরো কেউ আটকে রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। 


মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২লক্ষ টাকা এবং আহতদের ৫০  হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। এছাড়া আহতদের চিকিৎসার সমস্ত বন্দোবস্ত করেছে রাজ্য সরকার। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উচ্চপদস্থ পুলিশকর্তারা গিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.