তৃণমূলের পাঁচ জন সাংসদ বিজেপিতে আসছেন, দাবি অর্জুনের
দি নিউজ লায়ন ; বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতারা এবং রাজ্য স্তরের হেভিওয়েটরা যখন রাতদিন এক করে তৃণমূলকে বিদ্ধ করে চলেছেন। সেখানে দাঁড়িয়ে এবারে ময়দানে দাঁড়িয়ে রীতিমতো তোপ দাগলেন অর্জুন সিং। আর শুধু তোপই নয়, রীতিমতো বলা ভালো বিস্ফোরক হলেন তিনি।ব ছট পুজো উপলক্ষ্যে ছটে অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। তৃণমূলের পাঁচ পাচজন সাংসদ যে বিজেপিতে আসার জন্য পা বাড়িয়ে রেখেছেন তার ইঙ্গিত প্রকাশ্যে দিয়ে দিলেন তিনি।
তিনি সাফ দাবি করেছেন, তৃণমূলের পাঁচ জন সাংসদ বিজেপিতে আসার জন্য মুখিয়ে রয়েছেন। একইসঙ্গে তিনি বলেন, শুভেন্দু অধিকারীরর মতো জননেতাকে যেভাবে তৃণমূলে অপমান করা হচ্ছে তাতে শুভেন্দু অধিকারীর ১ মিনিটও তৃণমূলে থাকা উচিত নয়। স্বাভাবিকভাবেই অর্জুনের এই বক্তব্য রাজ্য রাজনীততে শোরগোল ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। কোন ৩ জন তৃণমূল সাংসদ বিজেপিতে আসতে চাইছেন?
উত্তরে স্পষ্ট করে কারো না বললেও উদাহরন হিসাবে টেনে অর্জুন বলেন, আপনারা যে সৌগত রায়কে দেখছেন শুভেন্দুকে তৃণমূলে ফেরানোর জন্য বৈঠকে বসেছেন আসলে সে সবই ক্যামেরার সামনের ঘটনা। ক্যামেরার ভবাইরে হয়তো দেখবেন এই সৌগত রায়ই বিজেপিতে আসার জন্য নাম লিখে নেবে। তবে কোন ৫ জন সাঙ্গস বিজেপিতে আসতে চাইছেন তাদের নাম প্রকাশ করেননি অর্জুন সিং।
পাশাপাশি তিনি শুভেন্দুর পক্ষে সওয়াল করে বলেন, শুভেন্দু অধিকারী একজন জননেতা। বিচক্ষণ মানুষ। তাকে পদে পদে অপমান করা হচ্ছে। তার ঘনিষ্ঠদের নামে পুলিশ কেস দেওয়া হচ্ছে। যেটা আমার বেলাতেও করা হয়েছে। তাই আমি মনে করি শুভেন্দুর আর তৃণমূলে থাকা উচিত নয়। তৃণমূলে আজ পরিবারবাদ চলে এসেছে বলেও অভিযোগ তোলেন অর্জুন সিং। রাজনৈতিক ব্যাবস্থাকে ভুলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাইপোকে আসনে বসাতে চাইছেন। কিন্ত সেটা তিনি পারবেন না।

Post a Comment