ঢাকায় বিয়ার-অ্যালকোহলসহ ক্যামেরুনের দুই নারী গ্রেফতার - The News Lion

ঢাকায় বিয়ার-অ্যালকোহলসহ ক্যামেরুনের দুই নারী গ্রেফতার




ঢাকা প্রতিনিধি : ঢাকায় ১৩০ ক্যান বিয়ার ও ৪০ প্যাকেট লিকুইড অ্যালকোহলসহ দুই ক্যামেরুন নারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- কিকি (৩০) ও এমিলিয়া (৪৭)  বুধবার সন্ধ্যায় খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ এর একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে খিলক্ষেত থানা পুলিশ। 


 ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, গ্রেফতাররা মাদক বিক্রির কথা স্বীকার করেছেন।


 তাদের সহযোগী অন্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।  এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানা তিনি।।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.