বৈগা সমাজের ইউটিউব চ্যানেলের উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার - The News Lion

বৈগা সমাজের ইউটিউব চ্যানেলের উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার




দি নিউজ লায়ন ; পিছিয়ে পড়া জনজাতি বৈগা সমাজের ইউটিউব চ্যানেলের উদ্বোধন করলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর। শনিবার  ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের তপশিয়া হাইস্কুল প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন করে এই চ্যানেলের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিত কুমার  ভরত রাঠোর। 


এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার মির সাকির আলি, ডিএসপি ডিএন্ডটি দেবরাজ ঘোষ, বেলিয়াবেড়া থানার ওসি সৌরভ ঘোষ, সমাজসেবী লক্ষণ রায় সহ বৈগা সমাজের সদস্যরা। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে বৈগা সমাজের পাশে থাকার  আশ্বাস দেন জেলার পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর। পুলিশ সুপার তার ভাষণে বলেন পুলিশ প্রতিটি সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে।


পুলিশ সকলকে সমান ভাবে দেখে।তিনি ওই সমাজের  উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন। সেই সঙ্গে ওই ইউটিউব চ্যানেলের সাফল্য তিনি কামনা করেন।ওই  চ্যানেলের  উদ্বোধনী অনুষ্ঠানে ওই সমাজের ছেলে মেয়েরা  নাচ ,গান পরিবেশন করেন ।করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব মেনে মুখে মাস্ক পরে  সকলেই ওই অনুষ্ঠানে অংশ গ্রহন করেছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.