অস্বাভাবিক মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের
দি নিউজ লায়ন ; অস্বাভাবিক মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বিএসএফ জওয়ানের নাম বিনোদ কুমার (২৮)। বাড়ি উত্তরপ্রদেশের রায়পুরায়। তিনি বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়ানের ঘুনসি বিওপিতে কর্মরত ছিলেন। গতকাল গভীর রাতে বালুরঘাট জেলা হাসপাতালে মারা যান বিনোদ কুমার।
রবিবার বালুরঘাট থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, বেশ কয়েকমাস ধরে কুমারগঞ্জ ব্লকের ঘুনসি বিওপিতে কর্মরত রয়েছেন বিনোদ কুমার। গতকাল রাতে ডিউটি শেষে বিওপিতে ফেরার পরই অসুস্থ বোধ করেন বিনোদ কুমার৷ রাতেই বিষয়টি সহকর্মীদের নজরে আসতেই সঙ্গে সঙ্গে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কি কারণে ওই বিএসএফ জওয়ানের মৃত্যু হল তা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফের উচ্চ পদস্থ আধিকারিকরা।
এদিকে রবিবার বালুরঘাট হাসপাতালে আসে বিএসএফের ২৬ নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা৷ যদিও এবিষয়ে বিএসএফ আধিকারিকরা কোন মন্তব্য করতে চাননি৷ অন্যদিকে কুমারগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাতে ঘুনসি বিওপিতে কর্মরত এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে৷

Post a Comment