হাইকোর্টের নির্দেশ অনুসারে মাইকিং করে মেদিনীপুর শহরে বাজি পোড়ানো নিষিদ্ধ করল জেলা পুলিশ
দি নিউজ লায়ন ; মহামারি করোনা ভাইরাসের কারণে এই বছর কালি পুজোতে হাইকোর্ট এর নির্দেশ মতো পড়ানো যাবে না কোনো বাজি, শব্দবাজি থেকে শুরু করে তারা বাতি ও বিভিন্ন ধরনের সামগ্রী।এবার তারই প্রচারে নামল পশ্চিমমেদিনীপুর জেলা পুলিশ। শনিবার পশ্চিমমেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে মেদিনীপুর শহরে কোতোয়ালী থানার পুলিশ মেদিনীপুর শহরের বিভিন্ন বাজারে মাইকিং করে প্রচার করে যেকোন ধরনের বাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ করার আহ্বান জানান।
পাশাপাশি যারা এইবার তাকে তোয়াক্কা না করে আইন বিরোধী কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।পাশাপাশি মেদিনীপুর শহরের সাহাভড়ং বাজারের কয়েকটি বাজি দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। শনিবারের এই অভিযান এ ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, কোতোয়ালী থানার আইসি পার্থ সারথী পাল সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ অফিসাররা। এদিন মাইকিং এর মাধ্যমে জেলা পুলিশের তরফ থেকে জানানো হয় যে গত দুর্গাপুজো রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে যেরকম ভাবে পালন করা হয়েছে, তাতে খুব খুশি হয়েছে রাজ্য প্রশাসন।
এবার আগামী কালি পূজা ও দীপাবলীর কথা মাথায় রেখে এবং মহামারী করোনা ভাইরাস থেকে এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে হাইকোর্টের নির্দেশ অনুসারে কোন রকম আতশবাজি পোড়ানো যাবে না। এই কালি পুজোতে তেমনটাই বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন। পশ্চিমমেদিনীপুর মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার মেদিনীপুর শহরে বাজি বিক্রি ও পড়ানো নিষিদ্ধ বলে প্রচার করা হয়।

Post a Comment