কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর জলে ডুবে মৃত্যু - The News Lion

কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর জলে ডুবে মৃত্যু




দি নিউজ লায়ন ; সোমবার দুপুর নাগাদ ভাইফোঁটার দিন মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চলের নারায়ণপুর গ্রামে কংসাবতী নদী তে। স্থানীয় সূত্রে জানা যায় যে পঞ্চম শ্রেণীর ছাত্রী চন্দনী হাঁসদা তার মা সহ আরো কয়েকজনের সাথে কংসাবতী নদী তে স্নান করতে গিয়েছিল। ঝাড়্গ্রাম থানার নারায়ণপুরে  কংসাবতী নদীতে চন্দনী হাঁসদা যখন স্নান করছিল, সেই সময় তার মা জামা কাপড় ধোয়ার কাজ করছিল। 


আরও ছয়জন একই জায়গায় স্নান করছিল। তারা স্নান করতে করতে জলের তলায় তলিয়ে যায়।  ৬ জনকে কোনরকম উদ্ধার করা  হলে ও চন্দনীর মা চন্দনী কে উদ্ধার করতে পারেনি। তার আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে চন্দনী কে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চন্দনী  হাঁসদার বাড়ি বিনপুর থানার  কেন্দ্ডাংরি গ্রামে।


গত শনিবার মায়ের সাথে নারায়ণপুর গ্রামে কালীপূজা দেখার জন্য  চন্দনী মামা বাড়ি এসেছিল। মামা বাড়িতে এসে জলে ডুবে পঞ্চম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।  চন্দনীর দিদিমা লক্ষ্মী বেসরা বলেন এমন ঘটনা ঘটবে স্বপ্নেও ভাবতে পারিনি বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। 


ওই ঘটনায় তার পরিবারের সকলের ভেঙে পড়েন এবং গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঝাড়গ্রাম থানার পুলিশ চন্দনী  হাঁসদার মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.