৩ কাঠা জমি নিয়ে দুই পরিবারের তুমুল সংঘর্ষে জখম একই পরিবারের ৪
দি নিউজ লায়ন ; তিন কাঠা জায়গার দখলদারি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের ঘটনায় জখম হলেন একই পরিবারের চারজন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মানিকচক থানার ভবানীপুর এলাকায়। আহত চারজনের মধ্যে একজন মহিলাও রয়েছে। তাদের চিকিৎসা চলছে মানিকচক গ্রামীণ হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী চারজন স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
হামলাকারী জয়ন্ত সরকার ও তার দলবলের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হামলার ঘটনায় আহত হয়েছেন সুদাম সরকার (৫০), স্বপনা সরকার (৪০),কল্যানী সরকার(৩০) সহ আরও এক।
আহতদের এক আত্মীয় কৃষ্ণ সরকার জানিয়েছেন, মাত্র তিন কাঠা জমি নিয়ে মানিকচক থানার ভবানীপুর গ্রামের দুই প্রতিবেশী সুদাম সরকার ও জয়ন্ত সরকারের বিবাদ দীর্ঘ দুই বছর ধরে চলছিল।এদিন সকালে সুদাম সরকার জমি থেকে বাঁশ কাটছিল। সেই সময় বাঁশ কাটতে বাঁধা দেয় জয়ন্ত সরকার। তখনই শুরু হয় বচসা। এরপরই জয়ন্ত সরকার ও তার দলবল বাঁশ,হাঁসুয়া নিয়ে সুদামের ওপর চড়াও হয়ে তাকে কোপাতে থাকে।
ঘটনাটি দেখতে পেয়ে সুদামের পরিবারের সদস্যরা বাঁচাতে আসলে তাদেরকেও বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি মহিলাদের শ্লীলতাহানি করা হয়। আর সেই বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি ঘটনা ঘটে যায়। ঘটনার চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা ছুটে এসে আহত চারজনকে উদ্ধার করে। রক্তাত্ব অবস্থায় মানিকচক গ্রামীন হাসপাতালে ভর্তি করে। এমনকি আহতদের প্রাননাশের হুমকি যা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
যার ফলে আতঙ্কে পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ঢুকতে পারছে না। আহতদের পরিবারের পক্ষ থেকে ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানিকচক থানায়। জয়ন্ত সরকার সহ পাঁচজনের বিরুদ্ধে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানিকচক থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছে।গ্রামে যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেই কারনে পুলিশ দফায় দফায় টহল দিচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।

Post a Comment