লোহার রেলিং এ লরির ধাক্কা, ব্যাপক যানজট উলুবেড়িয়ায়
দি নিউজ লায়ন ; দুর্বল সেতু, ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ, সেতুর দুই প্রান্তে প্রশাসনের উদ্যোগে এই বোর্ড লাগানো হলেও সেই নির্দেশ অমান্য করে যাওয়ার সময় লোহার রেলিং এ ধাক্কা মারলো লরি। মঙ্গলবার সকালে উলুবেড়িয়া শ্যামপুর রাস্তায় উলুবেড়িয়া গরুহাটা সেতুর কাছে এই দুর্ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হল। দুর্ভোগের পড়লো নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।
উলুবেরিয়া শহর থেকে শ্যামপুর যাওয়ার পথে পরে গরুহাটা সেতু। সেতুর উপর দিয়ে প্রতিদিন বাস অটো ছোট গাড়ি ছাড়াও ভারী যানবাহন যাতায়াত করে। যদিও সম্প্রতি সেতুটির অবস্থা খারাপ হাওয়ায় প্রশাসন সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করে। সেতুর দুই প্রান্তে লোহার রেলিং লাগানো হয় এবং নোটিশ লাগিয়ে দেওয়া হয়। যদিও প্রশাসনের নির্দেশ অমান্য করে ভারী যানবাহন চলাচল করতে থাকে।
সেইমতো মঙ্গলবার সকালে একটি লরি শ্যামপুর অভিমুখে যাওয়ার সময় সেতুর অন্য প্রান্তে থাকা লোহার রেলিং এ ধাক্কা মারে। লোহার রেলিং বেঁকে যায়। রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ে লরি। বন্ধ হয়ে যায় যান চলাচল। উলুবেড়িয়া শ্যামপুর রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সাধারণ মানুষের অভিযোগ পুলিশের নজর এড়িয়ে লরি ভারী মালপত্র নিয়ে যাওয়ার ফলে এই দুর্ঘটনা। তাদের অভিযোগ পুজোর আগে একইভাবে দুর্ঘটনায় সেতুর অন্যপন্তে ধাকা রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাধারণ মানুষের আশঙ্কা প্রশাসনে নির্দেশ অমান্য করে এইভাবে সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করলে যে কোনদিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
বিষয়টি নিয়ে উলুবেড়িয়া পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান তথা বর্তমান প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য আব্বাস উদ্দিন খান জানান সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করার ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলা হবে।

Post a Comment