শুরু হলো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো
দি নিউজ লায়ন ; ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সূচনা হল কৃষ্ণনগর নুরি পাড়া চারদিনি মাতা জগদ্ধাত্রী পুজোর। চারদিনি মাতা পুজো এই বছর ১২৮ তম বর্ষে পদার্পণ করলো বলে জানা গিয়েছে বারোয়ারি কমিটি সূত্রে। কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতে শহরের অন্যান্য বারোয়ারি কমিটিরগুলির পুজোর ক্রিয়া কর্ম একই দিনে সম্পন্ন হলেও শুধুমাত্র চারদিনি মাতা পুজো ষষ্ঠী থেকে শুরু হয়ে নবমী পর্যন্ত চার দিনব্যাপী হয়ে থাকে।
সেই কারণেই এই পুজো চারদিনি মাতা নামে পরিচিত। অন্যান্য বছরগুলিতে মহাসমারোহে পুজো সম্পন্ন হলেও এই বছর মহামান্য আদালতের নির্দেশ ও করোনা আবহের কারণে পূজার অনুষ্ঠানে অনেটাই রাশ টেনেছে পূজা কমিটি। প্রশাসনের বেঁধে দেওয়া গাইডলাইন মেনে খোলামেলা মণ্ডপ তৈরি করার পাশাপাশি মণ্ডপে পর্যাপ্ত পরিমাণে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে কমিটির পক্ষ থেকে।
স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পুজোর ক'দিন অনুষ্ঠান পরিচালনা করা হবে বলেও এইদিন জানান পূজা উদ্যোক্তারা। মাস্ক বিহীন দর্শনার্থীদের মাস্ক প্রদান ও স্যানিটাইজার ব্যবহার করানো হবে পূজামণ্ডপ থেকে বলেও এইদিন বলেন নুরি পাড়া চারদিনি মাতা পূজা কমিটির উদ্যোক্তা অনিন্দ্য পাল।

Post a Comment